Green Tea (গ্রিন টি ) SKU: 1116 In Stock

Royal Organic Green Tea (রয়্যাল গ্রিন টি আস্ত পাতা)

৳730
৳800
Save ৳70
Royal Green Tea – স্বাদে ও গুণমানে প্রিমিয়াম
🍃 বাছাই করা কচি ও ছোট চা পাতা দিয়ে তৈরি।
Currently Out of Stock for this variant.
সরাসরি ফোনে অর্ডার করতে কল করুন:
01850945080
100% Organic
Fast Delivery
Cash on Delivery
Quality Tested
Craft & Details

বিস্তারিত ও বৈশিষ্ট্য (Description)

·        আস্ত পাতার গ্রিন টি (Whole Leaf Green Tea)-এর প্রধান বৈশিষ্ট্য

·        অক্ষত ও আস্ত পাতা: এতে চা পাতা গুঁড়ো বা ভাঙা হয় না; বাগানের কচি ও পুরো পাতা অক্ষত অবস্থায় শুকিয়ে সংরক্ষণ করা হয়। ভিজানোর পর পাতাগুলো পুরোপুরি খুলে আসল রূপ নেয়।

·        অটুট পুষ্টিগুণ ও অ্যান্টিঅক্সিডেন্ট: পাতার কোষ কম ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট (ক্যাটেচিন/EGCG) এবং এল-থিয়ানিন (L-theanine) দীর্ঘদিন ভালো থাকে।

·        সূক্ষ্ম সুগন্ধ ও মিষ্টি স্বাদ: টি-ব্যাগের গুঁড়ো চায়ের মতো এটি সহজে কড়া বা তিতা হয়ে যায় না; সঠিকভাবে বানালে এতে হালকা ঘাসুরে, সতেজ ও পরিশীলিত স্বাদ পাওয়া যায়।

·        একাধিকবার ব্যবহারযোগ্য (Re-steeping): আস্ত পাতা ধীরে ধীরে নির্যাস ছাড়ে বলে একই পাতা দিয়ে ২ থেকে ৩ বার পর্যন্ত চা তৈরি করে পান করা যায়।

·        কৃত্রিম উপাদানমুক্ত: সাধারণত এটি প্রাকৃতিক উপায়ে রোল ও ড্রাই করা হয়, ফলে কোনো কৃত্রিম রঙ বা ফ্লেভারের প্রয়োজন পড়ে না।

·        কেন আমাদের থেকে নিবেন?

·        ১০০% আস্ত চা পাতা (Whole Leaf): কোনো ডাস্ট বা গুঁড়ো চা নয়, প্রতিটি পাতাই আস্ত এবং বাছাইকৃত।

·        দুটিপাতা একটি কুঁড়ি: দুটি পাতা একটি কুঁড়ি থেকে আমাদের গ্রিন টি উৎপাদন করা হয় এবং গুণগত মান ধরে রাখার সর্বচ্চ চেষ্টা করা হয়।

·        নতুন পাতার গ্রিন টি: পাতা তোলার সাথে সাথে এটা তৈরীর প্রক্রিয়া শুরু করা হয় সেজন্য গুণগত মান অটুট থাকে। আমারা বেশি স্টক করি না তাই পুরাতন গন্ধযুক্ত গ্রিন টি আমাদের কাছে পাবেন না। 

·        চাইনিজ কোয়ালিটি: আমাদের এই গ্রিন টি বাজারের সাধারণ গ্রিন টি এর মতো পাবেন না। বাজারের গ্রিন টি শুকানো অবস্থায় কালো রঙ এর হয়ে থাকে। আমাদের গ্রিন টি এর পাতা দেখতে ধূসর সবুজাভাব উজ্জ্বল কালারের হয়। দেখতে অনেকটা চাইনিজ গ্রিন টি এর মতো এবং দাম সে তুলনায় অনেক সাশ্রয়ী হয়ে থাকে। যেহেতু এটা বাংলাদেশে তৈরী তাই আপনি চাইনিজ মানের গ্রিন টি পাবেন সঠিক দামে।

·        তাজা পাতা: অধিকাংশ পাতা তাজা এবং সবুজ পাবেন এবং চায়ের কালার হাল্কা সবুজাভাব হবে। যেখানে অন্যদের গ্রিন টি এর মধ্যে আপনি কালো মরা পাতা পাবেন বেশিরভাগ।

·        কেমিক্যাল মুক্ত: কেমিক্যাল ফ্রি। উজ্জ্বল কালার অথবা দীর্ঘদিন সংরক্ষণ এর জন্য কোন ধরণের কেমিক্যাল ব্যবহার করা হয় না।

·        ধুলাবালি মুক্ত: বেশিরভাগ আস্ত পাতার গ্রিন টি যেখানে রোদে শুকানো হয়, সেক্ষেত্রে ধুলাবালি এবং ময়লা যুক্ত থাকে অনেক সময়। আমাদের গ্রিন টি পরিচ্ছন ভাবে ড্রাইয়ার মেশিনে সঠিক তাপমাত্রায় তৈরী করা হয়। ধুলাবালি, গুড়া এবং ময়লা পাবেন না।

·        উন্নত পাকেজিং এবং সঠিক ওজন: খরচ বেশি হলেও আমরা উন্নত ফয়েল প্যাক ব্যবহার করি পাকেজিং এর জন্য, তাই গ্রিন টি এর মান ভালো থাকে সারা বছর। আল্লাহর উপর ভরসায় আমাদের এই প্রচেষ্টা, আপনি ১০০% সঠিক ওজন পাবেন।

·        স্বাস্থ্য উপকারিতা (Health Benefits)

·        অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: ফ্রি র‍্যাডিক্যাল নিয়ন্ত্রণে রেখে কোষের সুরক্ষা ও রোগ প্রতিরোধে সহায়ক।

·        মানসিক প্রশান্তি ও সতেজতা: কাজের ক্লান্তি দূর করে মুহূর্তেই মন ও শরীরকে চনমনে করে।

·        মেটাবলিজম সাপোর্ট: সুষম খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সাথে ওজন নিয়ন্ত্রণ ও এনার্জি ব্যালেন্সে সহায়ক।

·        হার্ট ও হজমে সহায়ক: চিনি ছাড়া নিয়মিত পানে হার্টের সুস্থতায় ভূমিকা রাখে এবং খাবারের পর সতেজ অনুভূতি দেয়।

·        ওজন নিয়ন্ত্রণে সহায়ক: শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে এবং অতিরিক্ত চর্বি কমাতে কার্যকরী ভূমিকা রাখে।

·        ত্বক ও চুলের যত্নে: নিয়মিত পানে ত্বক সতেজ ও উজ্জ্বল থাকে এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে।

·        তৈরি করার নিয়ম (Brewing Instructions):

·        একটি কাপে ১ চা চামচ (প্রায় ২ গ্রাম) হোল লিফ গ্রিন টি নিন।

·        ফুটন্ত গরম পানি ১-২ মিনিট অপেক্ষা করে হালকা ঠান্ডা (প্রায় ৮০°-৮৫° সেলসিয়াস) করে কাপে ঢালুন। (সরাসরি ফুটন্ত পানি দিলে চা তিতা হয়ে যেতে পারে) ।

·        ২ থেকে ৩ মিনিট ঢেকে রাখুন, যাতে পাতাগুলো পুরোপুরি খুলে যায় এবং এর নির্যাস পানিতে মিশে যায়।

·        এবার ছাঁকনি দিয়ে ছেঁকে গরম গরম উপভোগ করুন। স্বাদ বাড়াতে সামান্য মধু বা লেবুর রস যোগ করতে পারেন।

·        সংরক্ষণ পদ্ধতি

·        বায়ুরোধী পাত্র: শুকনো রোজেলা ক্যালিক্স সবসময় একটি পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো এয়ারটাইট কৌটা বা জিপলক ব্যাগে রাখুন, যাতে বাতাসের আর্দ্রতা ভেতরে প্রবেশ না করে।

·        স্থান নির্বাচন: সরাসরি সূর্যের আলো, চুলার তাপ ও স্যাঁতসেঁতে জায়গা থেকে দূরে ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন।

·        সতর্কতা: ভেজা চামচ বা ভিজে হাত দিয়ে কৌটা থেকে রোজেলা তুলবেন না; এতে ছত্রাক বা গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।

ভিডিও রিভিউ ও প্রস্তুতি

Customer Voices & Feedback

গ্রাহকদের রিভিউ (Customer Reviews)

5.0 / 5.0 4 Reviews

Real experiences from verified customers who tasted this authentic blend.

T
Tarikul Islam Verified Buyer • 21 Nov, 2026

গ্রিনটি খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো।

B
Blue Welness Verified Buyer • 21 Nov, 2026

আপনাদের গ্রিনটি এর কোয়ালিটি অনেক ভালো। ধন্যবাদ আপনাদেরকে❤️

N
Nilla Verified Buyer • 21 Nov, 2026

Apnader cha ta onak valo legeche.tai abar nita aslam.

S
Shilu Verified Buyer • 21 Nov, 2026

Green tea ta sotty valo