Pahari Red Roselle( পাহাড়ি রোজেলা )
🌺রোজেলা দিয়ে সহজেই তৈরি করা যায় মজাদার চা, শরবত, জুস প্রাকৃতিক রং, টক-মিষ্টি স্বাদ আর দারুণ ঘ্রাণে পানীয়তে ভিন্ন এক স্বাদ!
বিস্তারিত ও বৈশিষ্ট্য (Description)
þপাহাড়ি হিবিস্কাস রোজেলার বৈশিষ্ট্য
পাহাড়ি অঞ্চলের নির্মল পরিবেশ ও প্রাকৃতিক মাটিতে জন্মানো হিবিস্কাস রোজেলা (Hibiscus sabdariffa) গুণগত মানে অত্যন্ত সমৃদ্ধ। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
·
উৎকৃষ্ট রঙ ও ঘ্রাণ: এর ক্যালিক্স (ফুলের মাংসল বৃতি) গাঢ় ক্রিমসন বা রুবি লাল রঙের হয় এবং জলে ভিজালে পানীয়তে আকর্ষণীয় লাল রঙ ও সতেজ প্রাকৃতিক সুবাস ছড়ায়।
·
স্বতন্ত্র টক-মিষ্টি স্বাদ: এতে প্রাকৃতিক অর্গানিক অ্যাসিড থাকায় হালকা টক ও সতেজ স্বাদ পাওয়া যায়, যা গরম বা ঠান্ডা—উভয় অবস্থাতেই পান করতে দারুণ লাগে।
·
ক্যাফেইনমুক্ত প্রাকৃতিক পানীয়: এটি সম্পূর্ণ ক্যাফেইনমুক্ত হওয়ায় দিনের যেকোনো সময়—বিশেষ করে সন্ধ্যা বা বিশ্রামের সময়েও নিশ্চিন্তে পান করা যায়।
·
প্রাকৃতিক ও বিশুদ্ধ প্রক্রিয়াজাতকরণ: পাহাড়ি কৃষকদের যত্নে সংগৃহীত রোজেলা বৃতি প্রাকৃতিক নিয়মে শুকিয়ে প্রস্তুত করা হয়, যাতে এর অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।
þ কেন আমাদের থেকে নিবেন?
·
আস্ত রোজেলা: আমাদের এই পাহাড়ি রোজেলা আস্ত থাকে এবং কেমল
পরিপক্ব হওয়ার পরই আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে পাহাড়ি উপজাতিদের থেকে এটা সংগ্রহ
করি।
·
A গ্রেড রোজেলা: বাজারের সাধারন রোজেলা অধিকাংশ B-C গ্রেড
কোয়ালিটির হয়ে থাকে। আমাদের এটা প্রিমিয়াম এবং A গ্রেড মানের রোজেলা, যার কারণে এটার
ফ্লেভার,ঘ্রান,রং এবং স্বাদ আপনাকে সন্তুষ্ট করবে।
·
নতুন রোজেলা: আমরা পাহাড়ি রোজেলা এক বছরের বেশি সংরক্ষণ করি
না। তাই কম দামে ফাঙ্গাস যুক্ত রোজেলা কিনে ঠকবেন না। সঠিক দামে নতুন রোজেলা কিনুন।
·
কেমিক্যাল মুক্ত: পাহাড়ি উপজাতিরা কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক
পরিবেশে এটা উৎপাদন করে, আর যেহেতু পাহাড়ের মাটি অধিক উর্বর, অধিক ফলনের আশায় ক্ষতিকারক
কেমিক্যাল মেশানোর কোন দরকার পড়ে না। আর আমারাও এটা প্রাকৃতিক ভাবেই সংরক্ষণ করি এবং
সে জন্য বছরের শুরুর দিকে শুকানো রোজেলা দেখতে একটু লাল বর্ণের হয় এবং ধীরে ধীরে এটা
একটু কালচে কালারের হয়ে যায় বছরের শেষের দিকে। কিন্তু এটার রঙ এবং টক ফ্লেভার অটুট
থাকে।
·
ধুলাবালি মুক্ত: যেহেতু রোজেলা প্রাকৃতিকভাবে রোদে শুকানো
হয়,তাই এতে ধুলাবালি থাকার সম্ভাবনা থাকে অনেক সময়। কিন্তু আমরা এটা ৩ ধাপে পরিষ্কার
করি এবং সতর্কতার সাথে শুকানোর চেষ্টা করি, তাই আমাদের রোজেলা ধুলাবালি মুক্ত পাবেন
ইনশাআল্লাহ।
·
উন্নত পাকেজিং: খরচ বেশি হলেও আমরা উন্নত ফয়েল প্যাক ব্যবহার
করি পাকেজিং এর জন্য ,তাই রোজেলার মান ভালো থাকে সারা বছর।
·
সঠিক ওজন: আল্লাহর উপর ভরসায় আমাদের এই প্রচেষ্টা, আপনি
১০০% সঠিক ওজন পাবেন।
þ স্বাস্থ্য উপকারিতা
(Health Benefits)
নিয়মিত পরিমিত পরিমাণে
রোজেলা চা বা ইনফিউশন পানে শরীরের নানা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়ে:
·
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ: এতে অ্যান্থোসায়ানিন
ও পলিফেনলের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের ফ্রি র্যাডিক্যাল
মোকাবিলায় সহায়তা করে এবং কোষকে সুরক্ষিত রাখে।
·
রক্তচাপ ও হৃদযন্ত্রের সুস্থতা: নিয়মিত রোজেলা পান
স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখতে এবং সামগ্রিক কার্ডিওভাসকুলার সুস্থতায় সহায়ক হিসেবে
পরিচিত।
·
কোলেস্টেরল ও বিপাকক্রিয়া: এটি লিপিড প্রোফাইল
ও মেটাবলিজম বা বিপাকক্রিয়ার ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে।
·
রোগ প্রতিরোধ ক্ষমতা ও সতেজতা: প্রাকৃতিক ভিটামিন ও
উদ্ভিজ্জ যৌগের উপস্থিতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে এবং ক্লান্তি দূর
করে সতেজতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
বিশেষ দ্রষ্টব্য: এটি একটি প্রাকৃতিক
ভেষজ পানীয়; কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা বা ওষুধের বিকল্প হিসেবে নয়। গর্ভাবস্থা,
স্তন্যদানকালীন সময় বা নিয়মিত কোনো ওষুধ সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।
þ প্রস্তুত ও সংরক্ষণ পদ্ধতি
(Making and Storing Process)
প্রস্তুত পদ্ধতি
·
পানি গরম করুন: এক কাপ (প্রায় ২০০–২৫০ মিলি) বিশুদ্ধ পানি
ফুটন্ত গরম অবস্থায় নিন।
·
রোজেলা যুক্ত করুন: গরম পানিতে ৩–৫টি শুকনো রোজেলা ক্যালিক্স
(অথবা স্বাদ ও ঘনত্ব অনুযায়ী পরিমাণ) দিন।
·
ভিজিয়ে রাখুন: পাত্র ঢেকে ৫–৭ মিনিট ভিজিয়ে রাখুন, যতক্ষণ
না পানির রঙ গাঢ় লাল হয় এবং সুবাস ছড়ায়।
·
পরিবেশন: ছেঁকে নিয়ে গরম পান করুন; চাইলে সামান্য মধু,
লেবুর রস বা পুদিনা পাতা যোগ করতে পারেন। আইসড টি হিসেবে খেতে চাইলে ঠান্ডা করে বরফ
দিন।
সংরক্ষণ পদ্ধতি
·
বায়ুরোধী পাত্র: শুকনো রোজেলা ক্যালিক্স সবসময় একটি পরিষ্কার
ও সম্পূর্ণ শুকনো এয়ারটাইট কৌটা বা জিপলক ব্যাগে রাখুন, যাতে বাতাসের আর্দ্রতা ভেতরে
প্রবেশ না করে।
·
স্থান নির্বাচন: সরাসরি সূর্যের আলো, চুলার তাপ ও স্যাঁতসেঁতে
জায়গা থেকে দূরে ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন।
·
সতর্কতা: ভেজা চামচ বা ভিজে হাত দিয়ে কৌটা থেকে রোজেলা
তুলবেন না; এতে ছত্রাক বা গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।
ভিডিও রিভিউ ও প্রস্তুতি
গ্রাহকদের রিভিউ (Customer Reviews)
Real experiences from verified customers who tasted this authentic blend.
Rosella tea peachi, Alhamdulillah anek vallo.
আপনাদের রোজেলা টা মাশাআল্লাহ অনেক ভালো। গ্রিনটি বেশি খাওয়া হয়। তাই রোজেলা এখনো শেষ হয়নি। পরবর্তীতে আবারো অডার করবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার রোজেলা চা আজকে টেস্ট করলাম।অনেক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।❤️
আমি নিয়েছি। আজ খেলাম। খুবই ভালো লাগলো
গতকাল খেয়েছি অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে।
Thank you so much for the fast delivery. The test is great and the quality is very good.Will be ordering more soon inshahallah.
অনেক কিছু ----প্রডাক্ট থেকে আমি গ্রীন টি আর রোজেলা টি ক্রয় করেছি,দুটো টি এর মান অত্যন্ত ভাল,নিঃসন্দেহে এখান থেকে বেস্ট কোয়ালিটির চা ক্রয় করা যায়, আমার ভালো লেগেছে আশা রাখি আপনাদের ও ভাল লাগবে।
খুব ভালো এবং পুষ্টি কর চা, আমি দুই পট নিছি, ধরতে গেলে অসাধারণ টেস্ট।
আমি খেয়েছি অনেক ভালো।
রোজেলা টি আজকে ডেলিভারি পেয়েছি। খেতে অনেক মজা, ধন্যবাদ
আজকে একটু আগেই চা হাতে পেলাম। খুবই রিফ্রেশিং স্মেল। ধন্যবাদ রোজেলা টি এর জন্য❤️